Internal Linking | ইন্টার্নাল লিংকিং সেটআপের সঠিক উপায়
আমার যে ওয়েবসাইট আছে সেই ওয়েবসাইটের রিলেভেন্ট এক পেইজের সাথে আরেকটা পেইজের কানেকশন। এটার সবচেয়ে বড় উদহারণ উইকিপিডিয়া।
নীল কালারের সবগুলো ইন্টারনাল লিংকিংয়ের উদাহরণ। প্রবন্ধে প্রসঙ্গক্রমে যে বিষয়গুলো এসেছে সেই বিষয়ের উপরে উইকিপিডিয়ারই পেইজ আছে। সেই পেইজকেও প্রবন্ধের সঙ্গে লিংক করা হচ্ছে।
অন্য কোনো ওয়েবসাইটে লিংক এভাবে দিলে সেটা কিন্তু ইন্টারনাল লিংকিং হবে না। তখন আউটবাউন্ড লিংকিংহবে। ইন্টারনাল লিংকিং হলো সেইম ওয়েবসাইটের দুটি লিংককে সংযুক্ত করা। ইন্টারনাল লিংকিংয়ে সব সময় যে কিওয়ার্ড দিতে হবে এমন নয়।
কখনো কখনো আর্টিকেলের মধ্যে read more অ্যাংকট টেক্সট থাকে। সেটাও ইন্টারনাল লিংকিং।
৩ থেকে ৫টা পুরাতন লিংকের সাথে নতুন আর্টিকেলকে লিংকিং করবেন। এতে নতুন কনটেন্ট যেমন দ্রুত ইনডেক্স হওয়ার সম্ভাবনা থাকে তেমনি পুরাতন কনটেন্টগুলোও বুস্টিং পাবে।সবসময় যে অ্যাংকর টেক্সটের সাথে লিংকিং করাবো ব্যাপারটা তেমন নয়।
অ্যাংকর টেক্সট হলো আর্টিকেলের মধ্যে নীল কালারের যে লিংক। অন্যদিকে জেনেরিক কল টু অ্যাকশন হলো আর্টিকেলের শেষে read more/click here লিংক দেওয়া, ডিরেক্ট লিংক হলো কখনো আর্টিকেলের মধ্যে ডিরেক্ট লিংক দেওয়া থাকে।

