H1 ট্যাগটা একটু মাথায় রাখবেন। প্রত্যেকটা পেজের মিনিমাম এবংম্যাক্সিমাম একটা H1 ট্যাগ থাকতেই হবে। 
বর্তমানে ওয়ার্ডপ্রেস ব্লগের স্ট্রাকচার অনুযায়ী প্রত্যেকটা টাইটেল ডিফল্টভাবে H1 ট্যাগ হয়ে যায়। আপনি চাইলে এটাকে চেঞ্জ করতে পারেন। কিন্তু এটা ভাল। এটা করার দরকার পড়বে না। তাই আপনার কাজ এখানে একটু কমে যাচ্ছে। 

অনেক থিমেই আবার হেডিংয়ে H1 ট্যাগ থাকে না। সেক্ষেত্রে করে নিতে হয়। ডিফল্টভাবে করা আছে কীনা সেটা চেক করা যায়। 
হেডিং সিলেক্ট করে রাইট বাটনে ক্লিক করুন। তারপর Inspect এ ক্লিক করুন। 

দেখেন হেডিংটা H1 ট্যাগেই আছে। 


যেহেতু হেডিং মেইন  কিওয়ার্ড দিয়ে করতে হয় এবং গুগল H1 ট্যাগকে খুব গুরুত্ব দেয় তাই এটি খুবই গুরুত্বপূর্ণ। 

সাব হেডিং
নরমালি যখন কোনো কনটেন্টে যাই তখন সাব হেডিং পাই। সাব হেডিংও গুগল খুবেই পছন্দ করে। 


এইচটিএমলে হেডিং আছে ৬টা। H1 থেকে H6 পর্যন্ত হয়। কখন H1 দিলাম যখন H2, H3  দিলাম তার মধ্যে যেন কম্বিনেশন থাকে। 

H4, H5, H6 এগুলো থাকতেই হবে তা নয়। তবে H1  থেকে H3 পর্যন্ত থাকতেই হবে। 



পরবর্তীতে এগুলো আরও বিস্তারিত আলোচনা করব। 

হেডিং ট্যাগ র‌্যাংকিংয়ে একটা বড় প্রভাব রাখে। হেডিং ট্যাগে কিওয়ার্ড থাকাটা খুব গুরুত্বপূর্ণ। কিন্তু সাব হেডিংয়ে মেইন কিওয়ার্ডের দরকারই নাই। মেইন কিওয়ার্ডের রিলেভেন্ট কোনো কিওয়ার্ড অর্থাৎ এলএসআই ভার্সনের কোনো কিওয়ার্ড ব্যবহার করা যেতে পারে।