কোনো আর্টিকেলে মোট যত ওয়ার্ড আছে সে তুলনায় একটি কিওয়ার্ড কতবার ইউজ করা হয়েছে তার রেশিওকে কিওয়ার্ড ডেনসিটি বলে।  

এক থেকে তিন পার্সেন্ট ডেনসিটি থাকলে খারাপ কিছু না। কিন্তু ব্যাপারটা এমন দাঁড়ালো যে যদি ২ পার্সেন্ট হয় তাহলে প্রতি ১০০ ওয়ার্ডে আপনি দুইবার একটি কিওয়ার্ড ইউজ করতে পারছে না। 

তার মানে যদি ১০০০ ওয়ার্ডেির আর্টিকেল হয় তাহলে আপনি ২০ বার একটা কিওয়ার্ড ইউজ করছেন। ফলে সেই আর্টিকেল পড়লেই বুঝতে পারবেন ভালো লাগছে না। 

এই প্রক্রিয়া পুরনো। এটা এখন আর চলে না। ফলে এটা এখন ভুলে যান। 

গুগল বলছে আমার জন্য তোমার কনটেন্ট বানাতে হবে না। তুমি কনটেন্ট বানাও তোমার অডিয়েন্সের জন্য। 

সাধারণত মনে করা হয় প্রতি একহাজার ওয়ার্ডে আর্টিকেলে মেইন কিওয়ার্ড দুিইবার ব্যবহার করা যেতে পারে। তবে সেটিও টিএফ-আইডিএফ ফর্মুলার ওপর নির্ভর করে। সে অনুযায়ী ডিসিশন নিবো যে আমি দুই বা পাঁচবার ইউজ করব। 

কাজেই ডিসিশন এখনই দেওয়া যাচ্ছে না। কারণ গুগলের নতুন কোনো অ্যালগরিদম আসতে পারে যার জন্য এই নিয়মও ফলপ্রসূ নাও হতে পারে। 

তাই কিওয়ার্ড রিসার্চের ওপরই  এব্যপারে নির্ভর করতে হয়।