ওয়ার্ডপ্রেস কয়েকভাবে ইনস্টল করা যায়। ম্যানুয়ালি এবং সি প্যানেলে করা যায়। আমরা এখন দেখব সি-প্যানেলের আন্ডারে কীভাবে ওয়ার্ডপ্রেস ইনস্টল করা হয়। এটার ডোমেইন টু ডোমেইন ভ্যারি করবে। 

যেকোনো সি-প্যানেলেই বাই ডিফল্ট ওয়ার্ডপ্রেস দেওয়াই থাকে। সফটাক্লাউডস অ্যাপ ইনস্টলারে মাল্টিপল সিএমএসের সিস্টেম প্লেস করা আছে। 


ওয়ার্ডপ্রেসে ক্লিক করুন। ওয়ার্ডপ্রেস যেহেতু ওপেনসোর্স তাই প্রতিনিয়ত আপডেট আসে। তাই সর্বশেষ ভার্সনই সিলেক্ট করুন।



https সিলেক্ট করবেন। ওয়েবসাইট www ভার্সন দিয়েও করতে পারেন আবার www ছাড়াও করতে পারেন। কিন্তু একটা ব্যাপার মাথায় রাখবেন যেহেতু আমরা ক্লাউডফ্লেয়ার ইউজ করব তাই  www ভার্সন ইউজ করব। কারণ ক্লাউডফ্লেয়ার  www ভার্সন ছাড়া অ্যালাউ করে না।  

সাইটের নাম লিখুন। সাইটের ডেসক্রিপশন লিখুন। এনাবল মাল্টিসাইট অপশন টাচ করার দরকার নাই। অ্যাডমিন ইউজার নেম দেন। তারপর বড় একটা পাসওয়ার্ড দেন। যত বড় পারেন। চাবি আইকনে ক্লিক করলে আপনাকে পাসওয়ার্ড সাজেস্ট করবে। সেটি কপি করে রাখুন। 

একটা রেগুলার ইমেল অ্যাড্রেস দেন। যদি ওয়ার্ডপ্রেসে কোনো ঝামেলা হয় তাহলে ওই ইমেল দিয়েই আপনাকে রিকভার করতে হবে। 

তারপর দেখবেন বিভিন্ন ধরনের প্লাগইন আছে। আমরা প্লাগইন নিয়ে পরের একটা পোস্টে কথা বলব। বিভিন্ন ধরনের প্লাগইন ইনস্টল করা যায়। আপাতত বাইডিফল্ট যে দুটি প্লাগইন আছে ইনস্টল করুন। 

লিমিট লগইন প্লাগইন হলো কেউ যদি আপনার সাইটে আন অথরাইজড ওয়েতে মাল্টিপল টাইম লগইন করতে চায় তাহলে তখন তাকে ব্লক করে দিবে। সিকিউরিটির জন্য তাই এটি ইনস্টল করা উচিত। 

আর ক্ল্যাসিক এডিটর এখনই ইনস্টল করার দরকার নাই। পাশের বক্সে টিক চিহ্ন দিলেই হয়ে যাবে। ক্ল্যাসিক এডিটর নিয়ে পরে আলোচনা করব। 


ইন্সটল বাটনে ক্লিক করলে ডোমেইনে সাইট যুক্ত হয়ে যাবে। তারপর এটা লগইন করার জন্য domain name লিখে স্ল্যাশ (/) দিয়ে wp-admin লিখে এন্টার চাপুন। তাহলে নিচের মতো স্ক্রিনশট দেখতে পাবেন। 


এবার ইনস্টল করার সময় যেই ইউজার নেম দিয়েছিলেন সেটি এখানে লিখুন। এবং সেই সময় যে পাসওয়ার্ড দিয়েছিলেন সেটিও এখানে লিখুন। একারণে যখন আমরা ইউজার নেম ও পাসওয়ার্ড দিয়েছিল তখনেই সেটি কোথাও সেভ করে রাখতে হবে। 

তারপর লগইন করুন।