Hosting Basic | হোস্টিং এর আদ্যোপান্ত
ডোমেইন হলো একটা নাম। হোস্টিং হলো স্পেস যেখানে ডাটাগুলো রেখে দেওয়া যায়। নিচের লেখাগুলো পড়ুন।
হোস্টিং কিনতে কি কি বিষয় ফলো করতে হবে?
২৪/৭ কাস্টমার সাপোর্ট লাগবে। কারণ কখন হোস্টিং আপ থাকবে কখন ডাউন থাকবে আপনি ট্র্যাক করতে পারবেন না। হ্যা কিছু প্লাগইন আছে যেগুলো দিয়ে ট্র্যাক করা যায়।
যদি হোস্টিং ডাউন থাকে সাইট যদি ডাউন থাকে তাহলে ট্রাফিক লস করবেন। একারণে কাস্টমার সাপোর্ট খুব গুরুত্বপূর্ণ।
ফার্স্ট লোডিং থাকবে এবং আপটাইম থাকবে ৯৯.৯৯ পারসেন্ট। পৃথিবীর কোনো হোস্টিংয়েরিই আপটাইম ১০০ পারসেন্ট থাকে না। আপনি যদি নেমচিপের হোস্টিং ভাল। কিন্তু নেমচিপের হোস্টিং মাঝে মাঝে সাইট ডাউন থাকে। লোড নেয় না।
কিন্তু স্টার্টিংয়ের জন্য নেমচিপের হোস্টিং ভাল। কম খরচে ভাল হোস্টিং পাওয়া যায়।
আমি যে হোস্টিংটা নিবো ব্যাকএন্ডে আমার যে সি-প্যানেল থাকে সেটি ইউজার ফ্রেন্ডলি হয়।
আপনারা হয়তো এসএসডি আর এইচডিডি এর মধ্যে পার্থক্যটা বোঝেন। সবাই বাসায় পিসি ইউজ করছেন। সবার বাসায় হার্ড ড্রাইভ আছে। ওটার জন্য কারও ৫০০ জিবি বা ১ টিবি ইউজ হচ্ছে। কিন্তু এই মুহুর্তে হয়তো এসএসডি ইউজ করছেন। এসএসডি আরও ফাস্টার একটা ড্রাইভ। পিসিতে কোনো একস্ট্রা লোড নিতে দেয় না।
অর্থাৎ একটা কম্পিউটার কিন্তু শুধুমাত্র র্যামের ওপর ডিপেন্ড করছে না। যত এপ্লিকেশন চলছে সেগুলো র্যামে ও প্রসেসরে হিট করছেই একই সময়ে সেটি হার্ড ডিস্কেও হিট করছে। এক্ষেত্রে হার্ডডিস্কটা খুব গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
হোস্টিং কিন্তু একটি পিসি থেকেই আসে। তো ওই কম্পিউটার যদি এইচডিডি না হয়ে এসএসডি সিস্টেম থেকে আসে তখন ওটা আরও বেশি ফাস্টার হয়।
তাই আমরা ট্রাই করব এসএসডি হোস্টিং নেওয়ার। তবে এটি ব্যয়বহুল।

