Buy Domain
Godaddy, NameCheap ও NamesSilo এই তিনটাই ভাল। তিনটার যেকোনোটা থেকেই ডোমেইন কিনতে পারেন।
একটা ডোমেইন বার্ষিক ফি পড়বে ১০ থেকে ১২ ডলার। এটা নির্ভর করবে বিভিন্ন প্লাটফর্ম টু প্লাটফর্ম। যেমন গোড্যাডিতে যেটা দেখাচ্ছে ১২ ডলার সেইটাই যদি আমরা নেপচিপে সার্চ করি তাহলে পড়বে নয় ডলারের মতো। এটা প্রথম বছরের জন্য।
তবে আমি সাজেস্ট করব গোড্যাডি থেকে না নিতে। এটির প্রাইস অনেক বেশি। প্রথম বছরে যেটা ১২ ডলার নেবে সেট পরের বছর থেকে ১৫-১৬ ডলার নিবে।
ডোমেইন কিনলে আপনার নাম ফোন নাম্বার (হুইজ বলা হয়) ওয়েবে দেওয়া থাকে। এটি হাইড করার জন্য হুইজ ইউজ করা হয়। সেটিও ফ্রিতে অ্যাভেইলেবল না গোড্যাডিতে। হুহজ কিনতে হয় এক্সট্রা টাকা দিয়ে।
নেমচিপেও তাই। প্রথম বছরে ৯ ডলার নিলেও পরের বছরে ১২ ডলার নিবে এর সাথে ২ ডলার দিয়ে হুইজ কিনতে হবে।
তবে নেমছিলো ইউজ করতে পারেন। ওদের ডোমেইন ৮.৯৯ ডলার। পরের বছরেও এটিই থাকবে বা কমতে পারে। কিন্তু বাড়বে না। ফ্রিতে হুইজ পেয়ে যাবেন মানে প্রাইভেসি ফ্রিতে পেয়ে যাবেন।


